উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের যে সব দায়িত্বশীল নেতা নৌকার বিরোধীতা করেছেন তাদেরকে শোকজ করবে কেন্দ্র। জানতে চাওয়া হবে তাদের বিরোধীতার কারণে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।
নেতারা বলেন, মন্ত্রি-এমপি কেউই এই শোকজ থেকে রেহাই পাবেন না। তারা জানান, দলের জাতীয় সম্মেলন যথাসময়েই হবে। মেয়াদোত্তীর্ণ উপজেলা- জেলা কমিটিগুলোর সম্মেলনের জন্য ৮ বিভাগে ৮টি টিম করা হয়েছে। শিগগরিই তারা বের হবেন সফরে।
চার দফায় ৪৪৫টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জিতেছে ৩১১টি উপজেলায়। নৌকার বিরুদ্ধে দাঁড়িয়ে ১৩০টি উপজেলায় জিতেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এসব বিদ্রোহী প্রার্থীকে মদদ দিয়েছে সরকারের মন্ত্রী- সংসদ সদস্য থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নেতারা।
এবার এ মদদদাতাদের উপর কঠোর অবস্থানে নেমেছে কেন্দ্র। শুক্রবার দলের কেন্দ্রীয় কমিটির সভা থেকে সিদ্ধান্ত হয়- যারা নৌকার বিরোধীতা করেছে তাদেরকে শো কজ করা হবে। দলের দায়িত্বশীল পদে থেকে কেন দলীয় প্রার্থীর বিরোধীতা করেছেন তারা- জানতে চাওয়া হবে তার কারণ। এরইমধ্যে চিঠি পাঠানো শুরু হয়েছে।
এদিক, অক্টোবরে শেষ হচ্ছে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ।
নেতারা বলছেন, যথাসময়েই হবে দলের জাতীয় সম্মেলন। তৃণমূলে যেসব জায়গায় কমিটির মেয়াদ ফুড়িয়েছে- সেখানে সম্মেলন করতে কেন্দ্রীয়ভাবে ৮টি টিম করা হয়েছে।
আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে এখনো বাকি ছয় মাস। এ সময়ের মধ্যে সারাদেশে দলের উপজেলা-জেলা সম্মেলন সম্পন্ন করে জাতীয় সম্মেলন করার লক্ষ্যে কাজ করবে এ বিভাগীয় টিমগুলো।