জিএম কাদেরকে দলের উত্তরসুরী হিসেবে ঘোষণা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ। এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হোসেন মোহাম্মদ এরশাদের অবর্তমানে বা বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় দল নেতার দায়ীত্ব পালন করবেন কো চেয়ারম্যান জিএম কাদের। দলের গঠতন্ত্রের ২০ এর ১ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে ২২ মার্চ পার্টির কো চেয়ারম্যানের পদ ও তার পরের দিন বিরোধী দলের উপনেতার পদ থেকেও তাকে আপনারণ করা হয়েছিলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: