বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গণঅনশন করছেন দলটির নেতাকর্মীরা।
রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু হয় যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।
বিএনপির গণঅনশনে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, ঐক্যফ্রন্ট একসাথে আছে, খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ— এই ধরনের আরো কর্মসূচির আহ্বান নাগরিক ঐক্য প্রধান মাহমুদুর রহমান মান্না।
এতে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আব্দুস সালাম, গোলাম আকবর খন্দকার, যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সহ-সভাপতি মামুন বিল্লাহ, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
দণ্ড নিয়ে একবছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিরুদ্ধে এ মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি বিএনপি নেতাকর্মীদের।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন তিনি।
গত ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়।
৭৪ বছর বয়সী খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।
বিএনপি তাদের নেত্রীকে বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছেন দলটির নেতারা।
বিভিন্ন সময়ে তারা অভিযোগ করে আসছেন বিএসএমএমইউতে তার সুচিকিৎসা হবে না।