রাজনীতি

খালেদা জিয়ার প্যারোলে মক্তির মতো পরিস্থিতি হয়নি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি রাজনৈতিক নয় আইনি বিষয় জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার রাজধানীতে এ কথা বলেন তিনি।

এ সময় হানিফ সাংবাদিকদের আরো বলেন, খালেদা জিয়ার প্যারোলে মক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি আরো বলেন , সাধারণত দণ্ডপ্রাপ্ত কারো আত্মীয়স্বজন মারা গেলে তাকে শেষ দেখা শেষকৃত্বের জন্য ও অসুস্থ হলে প্যারোলে মুক্তির এ বিষয়টি আসে। তবে আমার জানা মতে, তার তেমন কোনো পরিস্থতি হয়নি।

দণ্ড নিয়ে একবছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার বিরুদ্ধে এ মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি বিএনপি নেতাকর্মীদের।

বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন তিনি।

গত ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়।

৭৪ বছর বয়সী খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।

বিএনপি তাদের নেত্রীকে বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছেন দলটির নেতারা।

বিভিন্ন সময়ে তারা অভিযোগ করে আসছেন বিএসএমএমইউতে তার সুচিকিৎসা হবে না।

এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গণঅনশন করেন দলটির নেতাকর্মীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ