বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা বা রোগমুক্তি নয়- বিএনপি এ নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ‘ভবনের কর্মদক্ষতাভিত্তিক অগ্নি সুরক্ষা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, আইনি প্রক্রিয়াতেই মুক্ত করতে হবে খালেদা জিয়াকে, আন্দোলন করে মুক্ত করতে পারবে না বিএনপি।
সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারকে দোষারোপের নিন্দা করে হানিফ বলেন, ব্যর্থতা ছাড়া ভালো কিছু চোখে পড়ে না বিএনপির।
বিএনপির নেতারা দলের চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।
আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না মন্তব্য করে হানিফ বলেন, আইনি পথেই এগুতে হবে বিএনপিকে।
এ সময় সেমিনারে মূল প্রবন্ধে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে অগ্নি প্রতিরোধ প্রকৌশল বিভাগ খোলার আহ্বান জানান।