রাজনীতি

নুসরাতসহ শিশুদের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নুসরাতসহ শিশুদের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে উল্লেখ করে এর দায় রাজনীতিবিদদেরই নিতে হবে এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশনে সাংস্কৃতিক সংগঠন শাপলা কুঁড়ি'র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

নুসরাতকে কেন এভাবে মরতে হলো এমন প্রশ্ন তুলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে ব্যর্থতাই এর জন্য দায়ী বলে মির্জা ফখরুল মন্তব্য করেন।

বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সাত বছর হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, তার স্বজনরা আজও অপেক্ষার প্রহর গুণছেন।

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা করা হচ্ছে বলেও এসময় অভিযোগ করেন তিনি।

পাঠ্য বইয়ে তার নাম নেই—স্বাধীনতারএই ঘোষককে আমরা সবসময় স্মরণ করতে চাই বলেও নিজের অভিমত ব্যক্ত করেন মির্জা ফখরুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ