রাজনীতি

মুজিবনগর সরকার এ দেশের স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়

ঐতিহাসিক মুজিবনগর দিবস: বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের যাত্রা
ঐতিহাসিক মুজিবনগর দিবস: বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের যাত্রা
স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করে না তারাই মুজিবনগর সরকারকে মুছে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন ১৪ দলের নেতারা। নেতারা বলেন, মুজিবনগর সরকার এ দেশের স্বাধীনতার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে তা সঠিকভাবে অনুসরণ জরুরি না হলে বৈষম্য বাড়বে, বাধা হয়ে দাঁড়াবে প্রগতির পথে। ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ জাসদ। সভায় ১৪ দল নেতারা বলেন, মুজিবনগর সরকার নৈতিকভিত্তি দিয়েছিল মুক্তিযুদ্ধকে। নেতারা জানান, যারা পাকিস্তানের লেজুড়বৃত্তি করে তারাই এদেশের স্বাধীনতা মানতে চায় না, অস্বীকার করে মুজিবনগর সরকারকে। রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে সামাজিক ন্যায়বিচার, সাম্যের যে অঙ্গীকারের কথা বলা হয়েছে তা যথাযথ অনুসরণ করা হচ্ছে কিনা তা ভেবে দেখার সময় এসেছে। এগুলো অনুসরণ করা না হলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করেন তিনি। আলোচনা সভায় বক্তারা জানান, জাতির জনক বঙ্গবন্ধুর নামে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার, আর সে সরকারের অধীনে পরিচালিত হয়েছিল মুক্তিযুদ্ধ, সেই নেতৃত্বকে ভুলে গেলে ইতিহাসকেই ভুলে যাওয়া হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ