বিএনপির সংসদে যাওয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে— জানিয়ে যেকোনো মূল্যে দলের চেয়ারপারসনকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে করা মানববন্ধনে এ কথা বলেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী সদস্যদের দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে, সংসদে না যাওয়ার ব্যাপারে সেটা তারা মেনে নিয়েছেন বলে জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, এ ব্যাপারে কোনো ধরনের কথা না বলতে তাদের বারণ করা হয়েছে।
মানববন্ধনে খালেদা জিয়ার মুক্তির জন্য সারাদেশে শিগগিরই নতুন আন্দোলন ছড়িয়ে পড়বে –এ মন্তব্য করে বিএনপির এ নেতা হুঁশিয়ারি উচ্চারণ করেন, আর সেই আন্দোলনের জনস্রোত কোনো স্বৈরাচারী সরকার ঠেকাতে পারবে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: