রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি আইনি বিষয়: হানিফ

মাহবুব-উল আলম হানিফ
মাহবুব-উল আলম হানিফ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শর্তে দলের এমপিরা শপথ নেবেন- এ নিয়ে দরকষাকষির জন্য জনগণ তাদেরকে ভোট দেয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার মুক্তি আইনি বিষয়। তৃণমূলে দলকে ঢেলে সাজাতে অচিরেই সাংগঠনিক সফরে বের হবে আওয়ামী লীগের ৮টি টিম।

তিনি আরো বলেন, তৃণমূলে যেসব জায়গায় সম্মেলন হয়নি সে সব জায়গায় সম্মেলন করতে অচিরেই সাংগনিক সফরে বের হবেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে প্রশ্নের জবাবে হানিফ বলেন, এটি আইনি বিষয়। এ নিয়ে তাদের নেতাদের শপথের কোনো সম্পর্ক নেই।

অচিরেই দলের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কমিটির নেতাদের তথ্য ডাটাবেজের মাধ্যমে সংরক্ষণ করা হবে বলে জানান মাহবুব-উল আলম হানিফ।

এর আগে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে সভা করেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

শুক্রবারের দলের যৌথসভার আলোকে সিদ্ধান্ত হয়, মুজিববর্ষ উদযাপনে জেলা পর্যায় পর্যন্ত দলীয়ভাবে কমিটি করা হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর সময়কার তৃণমূল নেতাদের কারো কাছে জাতির জনকের কোনো স্মৃতিস্মারক থাকলে তা সংরক্ষণ করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ