বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করার পর তারই নেতৃত্বে দেশের গণতন্ত্রকে পূণরুদ্ধারেরর আন্দোলন হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মাননবন্ধনে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধের দাবিতে "স্বাধীনতা ফোরাম" এ কর্মসূচির আয়োজন করে।
খন্দকার মোশাররফ অভিযোগ করে বলেন, জনগনের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান সরকার দেশের জনগণ ও খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়।
দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে বিএনপি নেত্রীর মুক্তির আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: