একদলীয় ব্যবস্থা কায়েম করতে সরকার সুপরিকল্পিত রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন—তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার চক্রান্ত চলছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সুপরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে দিয়ে একদলীয় শাসন কায়েক করছে সরকার।
গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাওয়ার যেতে দলের নেতাকর্মীদের তাগিদ দিয়ে তিনি আরো বলেন, কারাগারে থাকা বিএনপি নেত্রীকে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই মুক্ত করতে হবে।
এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওযারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: