রাজনীতি

জামাতের বহিষ্কৃত মঞ্জুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংগঠন

জামাতের বহিষ্কৃত মঞ্জুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংগঠন
জামাতের বহিষ্কৃত মঞ্জুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংগঠন

জামাত থেকে বহিষ্কৃত ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক সংগঠনের ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে দলটির সংস্কারপন্থি নেতাদের সঙ্গে নিয়ে ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে নতুন এই সংগঠনের ঘোষণা দেন তিনি।

মঞ্জু দাবি করেন, সংস্কার নয় নতুন করে শুরু করতে যাচ্ছি— এ রাজনৈতিক সংগঠন ধর্মীয় সংগঠন হবে না, দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে গঠিত হবে তাদের এ সংগঠন।

এই সংগঠন ধরে পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে আর এসব কমিটি কাজ শুরু করেছে বলেন তিনি।

এ সময় তিনি বলেন, মু্ক্তিযুদ্ধের বিরোধীতাকারী একমাত্র দল না হলেও জামাত নিয়ে বেশি প্রশ্ন ও বির্তক রয়েছে—রাজনৈতিক অবস্থানের বোঝা ৭১ পরবর্তী প্রজন্মের বহন করা উচিত নয়।

ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করব না— আমরা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি তা হবে ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য গ্রহণযোগ্য বলে জানান তিনি।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু একসময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কৃত হওয়ার আগে জামাতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যও ছিলেন তিনি।

নতুন এ সংগঠনের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মঞ্জু।

একাত্তরে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর চাপে পড়া জামাতের মধ্যে একটি অংশ দলে সংস্কারের দাবি তোলে।

এর মধ্যে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক গত বছর একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে জামাত ছেড়ে যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ