রাজনীতি

দেশের চলমান সংকট আ’লীগেরই সৃষ্ট: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের চলমান সংকট আওয়ামী লীগেরই সৃষ্ট-এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন-বড় আন্দোলন ছাড়া এই ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব না।

রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের বার্ষিক কাউন্সিলে অংশ নিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের এগিয়ে আসার পাশাপাশি শুধু কোনো ধারণার ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশন না করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি সরকার গণমাধ্যমের স্বাধীনতাও হরণ করছে বলে অভিযোগ করেন তিনি।

দেশের চলমান সংকট আওয়ামী লীগের সৃষ্ট উল্লেখ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেত্রীকে কারাগারে পাঠানো হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

আওয়ামী লীগের মত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিজয়ী হওয়া সহজ বিষয় নয় বলেও জানিয়ে তিনি বলেন- ন্যায়ের জয় একদিন হবেই।

দেশের চলমান সংকটে বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের তাগিদ দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ