রাজনীতি

শপথ না নেয়া একটি রাজনৈতিক কৌশল: ফখরুল

মির্জা ফখরুল  ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়নি— জনগণের জন্য কথা বলার ন্যূনতম সুযোগ কাজে লাগাতেই সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘আওয়াজ’ নামে একটি মানবাধিকার সংগঠন আয়োজিত ‘উন্নয়নের মৃত্যুকূপে জনজীবন/নুসরাত একটি প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, দলীয় সিদ্ধান্ত ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই বিএনপি থেকে নির্বাচিত সাংসদরা শপথ নিয়ে সংসদে যোগ দিয়েছেন। এটি রাজনৈতিক চমক।

নিজের শপথ না নেয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এমপি হিসেবে শপথ নেয়ার জন্য তিনি কোনো আবেদন করেননি। এটি একটি রাজনৈতিক কৌশল।

ফখরুল আরো বলেন, এমপিদের শপথের বিষয়ে সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়নি।

সমঝোতা করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগেই প্রধানমন্ত্রী হতেন বলেও উল্লেখ করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ