রাজনীতি

আজ এরশাদের চেহলাম, রংপুরে খাওয়ানো হবে ৩০ হাজার মানুষকে

আজ এরশাদের চেহলাম
আজ এরশাদের চেহলাম

আজ শনিবার রংপুরসহ সারা দেশে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের চেহলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রংপুরে ৩০ হাজার মানুষকে খাওয়ানো হবে বলে জানা গেছে।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, রংপুর শহরের ১৬টি স্থানে চেহলাম হবে। তার মধ্যে এরশাদের বাসভবন পল্লীনিবাসে দোয়া মাহফিল ও চেহলামে উপস্থিত থাকতে পারেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ। এতে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতা ছাড়াও রংপুর-৩ আসনের অর্ধডজন মনোনয়নপ্রার্থী উপস্থিত থাকতে পারেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ বিষয়ে গণমাধ্যমকে জানান, এরশাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া ও চেহলামের জন্য রংপুরসহ সারা দেশের সব ইউনিটে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রংপুরে জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ হাজার পরীক্ষিত নেতাকর্মী চেহলামে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। তিনি এরশাদের রূহের মাগফিরাত কামনায় দেশবাসীকে চেহলামের স্পটগুলোতে উপস্থিত হয়ে ধৈর্যসহকারে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির গতকাল শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৪ জুলাই, রবিবার সকাল পৌনে ৮টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ২৩ আগস্ট তার মৃত্যুর ৪০ দিন ছিল। সে দিনই তার চেহলাম অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত ছিল। কিন্তু সে দিন হিন্দু সম্প্রদায়ের একটি পূজা থাকায় তারিখ পরিবর্তন করে ৩১ আগস্ট করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ