রাজনীতি

সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

নতুন নেতৃত্ব পেল ছাত্রদল

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন আর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন আর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল

দীর্ঘ ২৭ বছর পর কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নেতৃত্ব নির্বাচনের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টায় রাজধানীর শাহাজানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত। এরপরই শুরু হয় গণনা।

৬টি বুথে ৫৩৩ জন কাউন্সিলের ভোট প্রদান করার কথা থাকলেও ভোট পড়েছে ৪৮১টি। রাত পৌনে একটার দিকে ভোট গণনা শুরু হয়। এর মধ্যে ১৮৬ ভোট পেয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট।

অন্যদিকে, ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৬ ভোট।

এর আগে বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে কাউন্সিলরদের ডাকা হলেও সন্ধ্যার পর তাদের নিয়ে যাওয়া হয় শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে। সেখানেই কাউন্সিলররা ভোট দেন।

এর আগে স্কাইপিতে প্রার্থী ও কাউন্সিলদের মতামত নেন তারেক রহমান। প্রার্থীরা তাদের উপস্থিতিতে ভোট গণনার দাবি জানালে কাউন্সিলর ও প্রার্থীদের সম্মতিক্রমে প্রার্থীদের সামনে রেখে ভোট গণনা শুরু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ