রাজনীতি

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

 যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান
যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

রাজধানীর বিভিন্ন এলাকার ক্লাবে ক্যাসিনো বা জুয়ার আসর বসানো, মাদক ব্যবসা পরিচালনা, মানি লন্ডারিংসহ নানা অপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও সহ-সভাপতি আরমানকে বহিষ্কার করা হয়েছে সংগঠন থেকে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমাদের চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী এই অভিযানে যারাই আটক হবে, তাঁদেরকে বহিষ্কার করা হবে। সে হিসেবে বহিষ্কার করা হয়েছে সম্রাট ও আরমানকে।'

এর আগে, ক্যসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ রবিবার ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালানো হয়। এ সময় চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের একটি বাড়ি থেকে সহযোগী আরমানসহ সম্রাটকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কুঞ্জশ্রীপুর গ্রামের মুনির চৌধুরী নামের এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে ছিলেন তাঁরা। গ্রেপ্তারের পর তাঁদেরকে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র‍্যাব-৩ এর কার্যালয়ে আনা হয়। এরপর সম্রাটকে নিয়ে রাজধানীর কাকরাইলে অবস্থিত তাঁর নিজের কার্যালয় 'ভূঁইয়া ম্যানসনে' অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল। ওই অভিযান এখনও চলছে।

ক্যাসিনো বা জুয়ার আসর বসানো, মাদক ব্যবসা পরিচালনা, মানি লন্ডারিংসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে সম্রাট-আরমানের বিরুদ্ধে। সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে পুলিশ সদর দপ্তর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ