রাজনীতি

বিকেলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বিকেলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
বিকেলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে আজ বুধবার (৯ অক্টোবর)। বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার কালের কণ্ঠকে এ তথ্য জানান।

এদিকে, দলের জরুরি সংবাদ সম্মেলন ডেকেও তা স্থগিত করেছে দলটি। আজ দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। বিএনপির দপ্তর পক্ষ থেকে খুদে বার্তায় তা বাতিল করা হয়েছে বলে জানানো হয়। স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, ভারতের সঙ্গে হওয়া চুক্তির ইস্যুকে কেন্দ্র করে বুয়েটে একজন মেধাবী ছাত্রকে হত্যার ঘটনা ঘটেছে। এ ইস্যুতে কর্মসূচি দেওয়া যায় কি না-তা ভাবা হচ্ছে। মানববন্ধন, ফেনী নদী অভিমুখে রোডমার্চসহ বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে আজ স্থায়ী কমিটির বৈঠকে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কালের কণ্ঠকে বলেন, ভারতের সঙ্গে করা চুক্তির বিরুদ্ধে ধাপে ধাপে কর্মসূচি দেবে বিএনপি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ