রাজনীতি

বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেফতার

বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেফতার
বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেফতার

পুলিশের এলিট ফোর্স র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সিএসএফ কর্মকর্তা কর্নেল ইসহাককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে কর্নেল ইসহাক ও রাতে মেজর হাফিজকে আটক করে র‌্যাব-৪। পরে র‌্যাবের মামলায় রাজধানীর পল্লবী থানায় তাদের সোপর্দ করা হয়। কর্নেল ইসহাক খালেদার জিয়ার নিরাপত্তা টিম সিএসএফের (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স) প্রধান কর্মকর্তা।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৭, ৩১ ও ৩৫ ধারায় র‌্যাব-৪ এর এসআই (নিরস্ত্র) আবু সাঈদ একটি মামলা করেছেন। মামলা নং ৪২। র‌্যাব-৪ রাতে আটক দুজনকে থানায় সোপর্দ করে। দায়ের করা ওই মামলায় পরে তাদের দুজনকেই গ্রেফতার দেখানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে এই মামলা করেছে র‌্যাব।

এর আগে শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেজর হাফিজকে আটক করা হয় বলে পরিবারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জাগো নিউজকে জানান।

দিদার জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ শনিবার বেলা ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে বিমানবন্দর থানায় রাখা হয়েছে।

তিনি বলেন, হাফিজ উদ্দিন আহমেদের আজকে (শনিবার) বরিশাল যাওয়ার কথা ছিল।

হাফিজ উদ্দিনের স্ত্রী জানান, শনিবার তাকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তবে আটকের পর কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে তিনি জানেন না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ