রাজনীতি

বিএনপি ছাড়লেন মোরশেদ খান

বিএনপি ছাড়লেন মোরশেদ খান
বিএনপি ছাড়লেন মোরশেদ খান

বিএনপি ছাড়লেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। মঙ্গলবার (৫ অক্টোবর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে চেয়ারপারসন বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। পদত্যাগপত্রে শুধু ভাইস চেয়ারম্যান পদই নয়, প্রাথমিক সদস্যপদ থেকেও নাম প্রত্যাহারের বিষয় উল্লেখ করেছেন।

পদত্যাগের পেছনে ‘নেহাত ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করলেও এর পেছনে হতাশা ক্ষোভ আর অভিমানও কাজ করেছে বলে মনে করছেন ঘনিষ্টজনরা। তাদের মতে, শুধু ব্যক্তিগত কারণ নয়, চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলে অবজ্ঞা, মনোনয়ন বঞ্চনাসহ চট্টগ্রাম ও কেন্দ্রীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখার বিষয়ও আছে।

এসব কারণেই মূলত চট্টগ্রাম বিএনপির জনপ্রিয় নেতা এম মোরশেদ খান দল ছাড়তে বাধ্য হয়েছেন। তবে তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এম মোরশেদ খান ১৯৪০ সালের ৮ আগস্ট চট্টগ্রামের অভিজান খান পরিবারে জন্মগ্রহণ করেন। চট্টগ্রামেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন। ১৯৬২ সালে জাপানের টোকিও কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্মের কারণেই জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে।

১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে যোগ দেন বিএনপিতে। চট্টগ্রাম-৮ আসন থেকে ১৯৯৬ সালে দুবার এবং ২০০১ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ দূত ছিলেন। একই সঙ্গে বাংলাদেশ স্পেশাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যানও ছিলেন। ২০০১-২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ