রাজনীতি

কাল বিএনপির সমাবেশ

কাল বিএনপির সমাবেশ
কাল বিএনপির সমাবেশ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করবে বিএনপি। আগামীকাল শুক্রবার দুপুরের পর সমাবেশ শুরু হবে। ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি পেয়েছে দলটি। বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এই তথ্য জানান।

এর আগে, গতকাল বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সমাবেশের অনুমতির বিষয়ে সাক্ষাৎ করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

এই প্রসঙ্গে জানতে চাইলে আব্দুস সালাম আজাদ বলেন, আমরা আজ (গতকাল) অনুমতির জন্য অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের কাছে গিয়েছিলাম। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এই দুই জায়গার নাম প্রস্তাব করেছি। কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদের মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর থেকে আমাদের সমাবেশের কার্যক্রম শুরু হবে। এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ৭৫-এর ৭ নভেম্বর সৈনিক-জনতার ঐতিহাসিক বিপ্লবে বহুদলীয় গণতন্ত্রের পথচলা নিশ্চিত হয়। স্বদেশবাসীর জাগরিত চেতনায় পরাজিত হয় আধিপত্যকামী শক্তির অশুভ ইচ্ছা। ১৯৭৫ সালের এ দিনে আধিপত্যবাদী শক্তির নীলনকশা প্রতিহত করে এদেশের বীর সৈনিক ও জনতা। সম্মিলিত প্রয়াসে জনগণ নতুন প্রত্যয়ে জেগে ওঠে। ৭ নভেম্বর বিপ্লবের সফলতার সিঁড়ি বেয়েই আমরা অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছি।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর জিয়াউর রহমান আমাদের সে পথ দেখিয়ে গেছেন, তার প্রদর্শিত পথ ধরেই বাংলাদেশ আজ উন্নয়ন-অগ্রগতির মহাসড়কে উঠে এসেছে। জাতীয় জীবনে ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম বলেও তিনি মন্তব্য করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ