রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল
খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি পেছানোর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে কমলাপুর এলাকায় এ মিছিল হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর নেতৃত্বে মিছিলে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহিন, সিনিয়র সহসভাপতি শরিফুল হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুসহ সংগঠনটির বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন। শনিবার সব জেলা ও মহানগরে যুবদল বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাইফুল আলম নীরব বলেন, সরকারের প্রতিহিংসার কারণে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জনগণ একবার রাস্তায় নামলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, আর বসে থাকার সময় নেই। সবাইকে নিয়ে খালেদা জিয়া আর গণতন্ত্রকে মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

রফিকুল আলম মজনু বলেন, সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে যা হয়েছে, যেভাবে আইনকে পরিচালিত করা হয়েছে, বিচারকে প্রলম্বিত করা হয়েছে তাতে মানুষের শেষ আশ্রয়স্থল বলতে কিছু রইলো না। খালেদা জিয়াকে মুক্ত করতে আইনের উপর নির্ভর না করে রাজপথের কঠোর কর্মসূচিতে যেতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে তাকে মুক্ত করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ