রাজনীতি

খুলনায় আ.লীগের সম্মেলন আজ

খুলনায় আ.লীগের সম্মেলন আজ
খুলনায় আ.লীগের সম্মেলন আজ

খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন মঙ্গলবার (১০ ডিসেম্বর)। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এক ঝাঁক নবীণ-প্রবীণের তৎপরতায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দলীয় শিবিরে। প্রার্থীদের ছবিসহ তোরণ, ব্যানার-পোস্টার এবং বিলবোর্ডে ছেয়ে গেছে মহানগরী।

দলীয় সূত্রে জানা যায়, মহানগরীর সার্কিট হাউস মাঠে সম্মেলন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এবারই প্রথম মহানগর ও জেলা কমিটির সম্মেলন একসঙ্গে হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ হেলাল উদ্দিন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে শেখ হারুনুর রশিদকে সভাপতি ও এসএম মোস্তফা রশিদী সুজাকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির গঠনের ১০ মাসের মাথায় ৭০ সদস্যের জেলা কমিটির অনুমোদন দেয়া হয়।

মোস্তফা রশিদীর মৃত্যুর পর গাজী আবদুল হাদী সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তার মৃত্যুর পর অ্যাডভোকেট সুজিত অধিকারী ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পান।

সম্মেলন নিয়ে দলের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন বলেন, নুতন মুখও আসতে পারে আবার পুরনোরাও থাকতে পারে। তবে আমরা কাউন্সিলরদের ওপরই ভরসা রাখছি। তাদের মতামত প্রাধান্য পাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ