রাজনীতি

চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোছলেম উদ্দিন

চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোছলেম উদ্দিন
চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোছলেম উদ্দিন

চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন।সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

দলের সভানেত্রী ও বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী দীপু মনিসহ সংশ্লিষ্ট সদস্যরা।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় চান্দগাঁও-বোয়ালখালী আসনের এমপি জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল মারা গেলে এ আসনটি শূন্য হয়। গত ১ ডিসেম্বর চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ