রাজনীতি

আ.লীগ গণতন্ত্রের বিজয় দিবস আজ

আ.লীগ গণতন্ত্রের বিজয় দিবস আজ
আ.লীগ গণতন্ত্রের বিজয় দিবস আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে আজ সোমবার সারাদেশে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করছে আওয়ামী লীগ।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩টি ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন,দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডাক্তার দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, সোমবার দেশের সকল জেলা, মহানগর, উপজেলা থানা সহ সংগঠনের সকল শাখায় গণতন্ত্রের বিজয় দিবস উদযাপিত হবে। আমাদের নেতাকর্মীরা সারাদেশে বিজয় মিছিল, রেলি ও সমাবেশ পালন করবে। এছাড়া বিকেল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ শাখা বিজয় সমাবেশের আয়োজন করবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত থাকবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ