রাজনীতি

সমাবেশ করতে পারেনি বিএনপি, আজ বিক্ষোভ

সমাবেশ করতে পারেনি বিএনপি, আজ বিক্ষোভ
সমাবেশ করতে পারেনি বিএনপি, আজ বিক্ষোভ

৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালনের পূর্বঘোষিত সমাবেশে পুলিশি বাধায় আজ মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয় অথবা সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের অনুমতি চাওয়া হয়। কিন্তু অনুমতি না দিয়ে গতকাল নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ। এ পরিপ্রেক্ষিতে গতকাল বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, আমাদের পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচিকে বানচাল করতে পোশাক ও সাদা পোশাকে পুলিশ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশের সড়ক এবং অলিগলিতে অবস্থান নিয়ে যুদ্ধংদেহী পরিবেশ তৈরি করে রেখেছে। তিনি বলেন, এদেশে শুধুমাত্র একজনেরই গণতান্ত্রিক অধিকার আছে, তিনি হলেন শেখ হাসিনা। আর তার সরকারের দুঃশাসনে বিরোধী দলের নেতাকর্মী ও ভিন্নমতের মানুষরা সাবহিউম্যান পর্যায়ে।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ দিকে বিএনপি কার্যালয়ের সামনে গতকাল আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত কয়েকদিন যাবৎ কে বা কারা এখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ওয়ার্ড কাউন্সিলর প্রত্যাশীদের সাক্ষাত্কার চলাকালে এই ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কাউন্সিলর প্রার্থী ও নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ককটেল বিস্ফোরণের পর দুপুর ১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ