রাজনীতি

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ

জাতীয়তাবাদী ছাত্রদলের আজ ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রয়াত জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুয়ারি গঠন করেন ছাত্রদল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, কলেজ ও পৌরসভা ইউনিটে ছাত্রদলের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা অথবা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত এক দশক ধরে বিএনপি’র আন্দোলন সংগ্রামেও তেমন অগ্রণী ভূমিকা পালন করতে পারেনি বিএনপির ভ্যানগার্ড খ্যাত সংগঠনটি। তবে নতুন বছরে নতুন উদ্যোমে দলের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবেনে বলে জানান ছাত্রদলের নেতারা।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের গণতন্ত্র এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের প্রতিষ্ঠবার্ষিকীর একমাত্র লক্ষ্য। তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি পালন করতে সকল পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি মহাসচিব সহ ছাত্রদলের নেতা-কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ