রাজনীতি

চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া

চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া
চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া

নরসিংদীতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবী ও দলের আইনবিষয়ক সম্পাদক নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

শনিবার দুপুরে শিবপুর উপজেলা কারাচর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর এলাহী, মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা, যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদুৎসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

প্রসঙ্গত, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান তিনি। কয়েকদিন ধরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যায়ও ভুগছিলেন।

গত বছরের ৩ জানুয়ারি তিনি স্ট্রোকে আক্রান্ত হন। ওই সময় তাকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেয়া হয়। সেই থেকে তার মুখের বাঁ পাশ বেঁকে যায়।

প্রায় তিন যুগ ধরে আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সানাউল্লাহ মিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ