রাজনীতি

দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ছাত্রদলের

দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ছাত্রদলের
দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ছাত্রদলের

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন ও হাতিরপুল এলাকায় অসহায় দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৩০ মার্চ) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাজধানীর বিভিন্ন জায়গায় ছাত্রদলের এ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সহ সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মৃধা জুলহাস।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনার অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী পালন করে ছাত্রদল। তারই অংশ হিসেবে চাল, ডাল, পেয়াজ, আলু, সাবান ইত্যাদির সমন্বয়ে প্যাকেট করে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকার বস্তিতে অসহায় ও দুস্থদের এবং হাতিরপুলে রিক্সা চালকদের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধানে করোনা ভাইরাসের কারণে যারা মানবেতর দিন কাটাচ্ছে তাদের কথা চিন্তা করে রাজধানীর অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, দেশ ও জাতির এই ভয়াবহ ক্রান্তিলগ্নে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ছাত্রদলের প্রতিটি ইউনিটকে যথাসম্ভব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ