রাজনীতি

দেশে কারফিউ জারির আহ্বান কর্নেল অলির

দেশে কারফিউ জারির আহ্বান কর্নেল অলির
দেশে কারফিউ জারির আহ্বান কর্নেল অলির

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) অলি আহমদ দেশে কারফিউ বা জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, করোনার থাবা গত চারদিন থেকে ক্রমশ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

অলি আহমদ বলেন, ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করার জন্য কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে। অবহেলা করলে দেশের বিশাল ক্ষতি সাধিত হবে। দেশবাসীকে রক্ষা করতে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা এখন সময়ের দাবি।

এই বীর উত্তম বলেন, জনগণের উদ্দেশ্যে আমি বিগত একমাসের মধ্যে তিনবার কিছু পরামর্শ দিয়েছিলাম। এটা কারও বিরুদ্ধে কোন বক্তব্য ছিল না। আপাত: দৃষ্টিতে মনে হচ্ছে, আপনারা আমার বক্তব্যগুলি পড়েননি বা আমলে নেননি। এখন অর্থবৃত্তের কথা চিন্তায় না এনে জীবন বাঁচানোর চেষ্টা করেন। বেঁচে থাকলে অর্থের সংকট হবে না ইনশাআল্লাহ।

বিবৃতিতে কর্নেল অলি আরও বলেন , সমগ্র জাতির প্রতি বিনীত অনুরোধ- সরকারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত হবে না। বিগত দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। দয়া করে অতি জরুরি না হলে নিজ ঘর থেকে বের হবেন না এবং পরিবারের কাউকে ঘর থেকে বের হতে দেবেন না।

কর্নেল অলি হতাশা প্রকাশ করে বলেন, দুঃখের বিষয় হলো- জনগণ এখনও অবাধে চলাচল অব্যাহত রেখেছেন। যা করোনাভাইরাস ছড়ানোয় সাহায্য করছে। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সাহায্য করুন। আপনার সামান্য অবহেলা অন্যের মৃত্যুর কারণ হতে পারে। যা একজন মানুষের জন্য কাম্য নয়। সকল প্রকার অনাচার-অত্যাচার, অবিচার, নগ্নতা, অসমাজিক কার্যকালাপ থেকে বিরত থাকুন।/সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ