রাজনীতি

সরকারি ত্রাণ বিতরণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবি বিএনপির

সরকারি ত্রাণ বিতরণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবি বিএনপির
সরকারি ত্রাণ বিতরণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবি বিএনপির

করোনাভাইরাসের এ দুঃসময়ে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা বিতরণের জন্য অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, সরকার ঢাকঢোল পিটিয়ে ত্রাণের কথা বললেও শত শত বস্তা রিলিফের খাদ্যসামগ্রী পাওয়া যাচ্ছে সরকারি দলের নেতাদের বাসায় বাসায়। যে কোনও ধরনের জাতীয় দুর্যোগ হলেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের হয়ে যায় পোয়াবারো। অবিলম্বে দুস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার জন্য দাবি জানচ্ছি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ দাবি জানান।

রিজভী বলেন, ‘করোনাভাইরাস বাংলাদেশে এখন তীব্র মাত্রা লাভ করেছে। ঢাকাসহ সারা দেশের ২০ জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের থাবা লক্ষ্য করা গেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী ২৪ ঘণ্টায় দেশের ১০টি জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে ১৫ জন। এমন হিসাব প্রায় প্রতিদিনের। জনস্বাস্থ্য নিয়ে এ সরকার কিছুই করেনি।

তিনি বলেন, সরকারের মন্ত্রীদের মুখে দেশে উন্নয়নের জোয়ারের খবরে এতদিন দেশ ভেসে গেছে। তাহলে স্বাস্থ্যেখাতের এত বেহাল দশা কেন?’

রিজভী বলেন, ‘হাসপাতালে নেই কোনও আধুনিক সরঞ্জামাদি। পরীক্ষা করতে নেই সামগ্রী, রোগ ডায়াগনোসিসের কোনও ব্যবস্থা নেই, তেমন কোনও আইসিইউ নেই, ভেন্টিলেটরের ভয়াবহ অভাব, হাসপাতালে চিকিৎসক নেই, নার্স নেই। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ। লাশ পড়ে থাকছে পথে-ঘাটে। হাসপাতালে ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে মারা গেছে ঢাবি শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ।’

তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতিতে মানুষের বর্তমানে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। যখন থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে সরকার তখন কোনও পদক্ষেপ নেয়নি বলেই মেডিকেল সেক্টরে করোনাভাইরাস প্রতিরোধের কোনও ব্যবস্থা নিতে পারছে না। এরইমধ্যে দেশজুড়ে ভয়াবহ খাদ্য সংকট শুরু হয়েছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ দরিদ্র মানুষরা সর্বগ্রাসী ক্ষুধার মধ্যে নিপতিত হয়েছে।’

রিজভী বলেন, ‘আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের জন্য এ রাতটি খুবই গুরুত্বপূর্ণ। এ রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষ রহমত ও ক্ষমা দান করেন। শবে বরাতের রাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানরা নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করেন। তবে এবার বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে শবে বরাতের রাতে মসজিদ, কবরস্থান ও মাজারে যেখানে বেশি জনসমাগম হয় সেখানে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।’

তিনি বলেন, ‘আমরা মুসলিম ভাইদের অনুরোধ করবো, তারা যেন মসজিদের জামাতে নামাজ না পড়ে বাড়িতে নামাজ আদায় করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানায় আন্তরিক মোবারকবাদ। পরম করুণাময় আল্লাহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কবল থেকে সবাইকে রক্ষা করুন।’

রিজভী আরও বলেন, ‘দুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ফেসবুক অ্যাকাউন্ট নেই’ মর্মে দলের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছিল। আমরা আবারও বলছি, তারেক রহমানের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই। এরই সঙ্গে আমার আরও জানচ্ছি যে, [email protected] এই ইমেইল এড্রেস থেকে প্রতারণামূলক মেইল পাঠানো হয়েছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। এর সঙ্গে জনাব তারেক রহমানের কোনও সম্পৃক্ততা নেই। এই নামে তার কোনও ইমেইল এড্রেস নেই। কোনও প্রতারক চক্র ভুয়া ইমেইল অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে। দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকা এবং বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ