রাজনীতি

বিএনপির ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত

বিএনপির ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত
বিএনপির ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত

করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বিএনপি। রবিবার (১৯ এপ্রিল) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খাবার বিতরণ, হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছে দলটির অঙ্গ সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়।

বিএনপির দফতর থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার ঢাকা মহানগর দক্ষিণের প্রায় ২৪টি থানার গরীব ও ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও বিভিন্ন সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সমন্বয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের মাঝে পার্সোনাল প্রোটেকশান ইকুইপমেন্ট পিপিই বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল এর সভাপতি শফিউল বারী বাবু, ডক্টরস অ্যাসোসিশেয়ন অব বাংলাদেশ (ড্যাব) এর কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ড্যাব কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মহানগর উত্তর ড্যাব এর সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মনিটর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মার্কস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ এবং ময়নামতি মেডিক্যাল কলেজে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের মধ্যে পিপিই বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল সদর-৫ সূবর্ণতলী ও জামালপুর জেলা, রাজশাহীর বাগমারা, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) উপজেলায়, লক্ষীপুর দোয়ারা সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।/ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ