আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই দুর্যোগ ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাহসীকতা ও পরীক্ষীত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ত্রাণ বিতরণের নামে কোন ধরনের বৈষম্য করা চলবে না। তিনি বলেন,দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।
ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন।তাদের এ অভিযোগের কোন তথ্য প্রমাণ নেই। বিএনপিকে নিষ্ক্রিয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট,তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিনতি। / ভোকা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: