রাজনীতি

ড. সা’দত হুসাইন আর নেই

ড. সা’দত হুসাইন আর নেই
ড. সা’দত হুসাইন আর নেই

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা’দত হুসাইন আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন।

ড. সা’দত হুসাইনের ছেলে শাহজেব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে নিকুঞ্জে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা জানান।

গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ছেলে শাহজেব জানিয়েছিলেন, তার বাবা ‘ক্রিটিক্যাল’ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

পিএসসির নবম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা ৭৩ বছর বয়সী ড. সা’দত হুসাইন গত ১৩ এপ্রিল দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আগে থেকেই কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে ভুগছেন বলে জানান চিকিৎসকরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ