রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে ভয়কে জয় করব, ইনশাআল্লাহ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং পরীক্ষিত নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের আগে বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কানফারেন্সের মাধ্যমে তিনি এ কথা বলেন।

এই সংকটকালে যারা কষ্টে আছেন, তাদের জন্য এই প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, যারা কর্ম হারিয়ে দিশেহারা, অভাবের কথা মুখে বলতে পারে না, তাদের খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, এই সংকটে দুটো বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে; তা হলো– এই যুদ্ধে করোনাকে মোকাবেলা করতে হবে এবং গরিব মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি দৃঢ়কণ্ঠে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভয়কে জয় করব ইনশাআল্লাহ।

এ সময় সেতুমন্ত্রী কৃষকের ধানকাটা কর্মসূচিতে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেওয়ায় ধন্যবাদ জানান।

পরে দেশের আলেম ওলামা, মোটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটোজার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ