রাজনীতি

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের তথ্য গুজব

বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের
বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

করোনাভাইরাস মোকাবেলায় বিএনপির জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের কোনো দেশে এ ধরনের টাস্কফোর্স গঠনের নজির নেই। জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকে শুক্রবার দুপুরে এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে কেউ কেউ করোনা মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু সারা দুনিয়ায় কোথাও করোনাভাইরাস প্রতিরোধে রাজনৈতিক দৃষ্টিকোণ বা দলীয়ভাবে টাস্কফোর্স গঠনের নজির নেই। এই দুর্যোগের সময় যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করাই দায়িত্বশীলতার পরিচয়। দল হিসেবে প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। তবে করোনাভাইরাস প্রতিরোধে ভালো পরামর্শ সরকারকে যদি দেয়া হয় তা অবশ্যই সানন্দে গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ভিআইপিদের চিকিৎসায় আলাদা হাসপাতাল গড়ে তোলা হচ্ছে- এ তথ্যকে গুজব উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ভিআইপিদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একটি মহল প্রচারণা চালাচ্ছে। এটি সে ফ গুজব। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখব। এখানে ধনী-দরিদ্রের কোনো বিষয় নেই। করোনাভাইরাস ধর্ম-বর্ণ, দল-মত দেখে কাউকে ছাড় দেবে- এমনটা মনে করার কোনো কারণ নেই।

এ সময় করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও সবার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, অদৃশ্য শত্রুকে মোকাবেলার জন্য যার যার দায়িত্ব পালন করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলা প্রত্যেকের প্রথম এবং প্রধান কর্তব্য। ভিডিওবার্তায় সেতুমন্ত্রী পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ