রাজনীতি

বিএনপি করোনা নিয়েও নালিশের রাজনীতি শুরু করছে : ওবায়দুল কাদের

বিএনপি করোনা নিয়েও নালিশের রাজনীতি শুরু করছে : ওবায়দুল কাদের
বিএনপি করোনা নিয়েও নালিশের রাজনীতি শুরু করছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনা পরিস্থিতি নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করছে। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি করোনা নিয়ে পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা শুরুতেই ছিল শীতনিদ্রায়, হঠাৎ জেগে আবিষ্কার করল সরকার একলা চলো নীতিতে আছে।’

রবিবার দুপুরে তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে একবার চুপ হয়ে গেলেন। এখন বলছে সরকার নাকি তথ্য গোপন করছে। কি তথ্য গোপন করেছে সেটা তো আপনি বললেন না। অভিযোগ করার আগে নির্ভুল তথ্য আপনার হাজির করা উচিত ছিল। শেখ হাসিনা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে যাচ্ছেন। আর এটাই আপনাদের গাত্রদাহের কারণ।’

তিনি বলেন, ‘করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর। সরকার করোনা সংকট মোকাবেলায় জনগণকে সাথে নিয়ে দিনদিন অধিকতর সক্ষমতা অর্জন করছে। এটা আপনাদের মনোকষ্টের কারণ।’

ওবায়দুল কাদের বলেন, এটা কোনো রাজনৈতিক সংকট নয়, এটা করোনা সংকট। এখন দরকার করোনা যোদ্ধা, ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানসহ যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন : করোনায় মৃত্যু বেড়ে ১৪৫, নতুন আক্রান্ত ৪১৮ জন

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংকটের মধ্যেই সম্ভাবনা দেখতে পান। সততা এবং সাহসই হচ্ছে তার শক্তির উৎস। সংকট মোকাবেলা শুরু থেকেই দল-মত-নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চেয়েছি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরও বলেন, আপনারা সংকটেপতিত মানুষের জন্য এ পর্যন্ত কি কাজ করেছেন। সরকার সকলকে নিয়ে কাজ করছে। ইতোমধ্যে সমন্বয়ে গড়ে তুলেছে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে। সকল সরকারি সংস্থা, পেশাজীবী, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সংকট মোকাবেলায় সফল হবো ইনশাল্লাহ।বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ