রাজনীতি

গুরুতর অসুস্থ রিজভী, দোয়া কামনা

গুরুতর অসুস্থ রিজভী, দোয়া কামনা (ছবিঃ যুগান্তর)
গুরুতর অসুস্থ রিজভী, দোয়া কামনা (ছবিঃ যুগান্তর)

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রোববার থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন।

দ্রত সুস্থতার জন্য রুহুল কবির রিজভী সবার দোয়া কামনা করেছেন।

১৯৮৪ সালে আন্দোলনের সময় রিজভীর পেটে গুলিবিদ্ধ হলে সাবঅ্যাকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকশন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়।

এ রোগের জন্য আগে তিনি আমেরিকায় অস্ত্রোপচার করিয়েছিলেন। মাঝে মাঝে তিনি কমপ্লিকেশন বা সমস্যায় ভোগেন।

রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগেছিলেন। এ সময় তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ