রাজনীতি

বিভেদের রাজনীতি করোনাকে আরো বিধ্বংসী করবে: ওবায়দুল কাদের

বিভেদের রাজনীতি করোনাকে আরো বিধ্বংসী করবে : ওবায়দুল কাদের
বিভেদের রাজনীতি করোনাকে আরো বিধ্বংসী করবে : ওবায়দুল কাদের

দেশের এ সংকটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরো বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সবার ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।’ সরকারি বাসভবনে ব্রিফিংকালে আজ মঙ্গলবার সকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি এক কঠিন লড়াইয়ের মধ্যে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘এ লড়াইয়ে জিততে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য ধরলে বিজয় হবেই ইনশা আল্লাহ। নিজেদের অসহায় ভাববেন না, শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নির্দেশনা দিচ্ছেন। এ লড়াই সবার ঐক্যবদ্ধ থাকার লড়াই, এ লড়াই সবার বাঁচা-মরার লড়াই।’

এ সময় পবিত্র রমযান মাসে ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ