রাজনীতি

স্বাভাবিক হতে আরও ২-৩ দিন লাগবে রিজভীর

স্বাভাবিক হতে আরও ২-৩ দিন লাগবে রিজভীর
স্বাভাবিক হতে আরও ২-৩ দিন লাগবে রিজভীর

অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে আরও ২-৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন তার চিকিৎসক ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তিনি জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘তার (রিজভী) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। পেট ব্যাথা নেই, বমি ভাবও নেই। তবে তিনি এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না। স্বাভাবিক খাবার খেতে আরও দুই-তিন সময় লাগবে। তবে এখনও ওনার শরীর ভীষণ দুর্বল রয়েছে। স্বাভাবিক খাবার শুরু করলে দুর্বলতা কেটে যাবে।’

গত ২৬ এপ্রিল পেটে ব্যাথা ও বমির কারণে ভীষণ অসুস্থ হয়ে পড়েন রিজভী আহমেদ। পরে ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে রিজভী নিজের আদাবরের বাসায় চিকিৎসা নেন।

রফিকুল ইসলাম জানান, ১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন রিজভী আহমেদ। সেই থেকে ওনার এই সমস্যা মাঝেমধ্যেই হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ