রাজনীতি

এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই
এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

ঢাকা-৫ আসনের এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান মোল্লা আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই সংসদ সদস্য বুধবার সকালে ৯টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, চারবারের নির্বাচিত এমপি ৭৮ বছর বয়সী হাবিবুর রহমান মোল্লা বার্ধক্যজনিত রোগ ছাড়াও হৃদরোগে ভুগছিলেন। কিছু দিন আগে তার বাইপাস সার্জারি হয়েছে। গত ২৬ দিন আগে থেকে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর গত ২৭ এপ্রিল থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি ঢাকা-৪ আসন থেকে এমপি নির্বাচিত হন। চলতি সংসদে তিনি প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটিতে তিনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ছিলেন। এর আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগে তিনি সহ-সভাপতি ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ