রাজনীতি

আমার নামে কোনো ফেসবুক একাউন্ট খুলিনি: ফখরুল

আমার নামে কোনো ফেসবুক একাউন্ট খুলিনি: ফখরুল
আমার নামে কোনো ফেসবুক একাউন্ট খুলিনি: ফখরুল

নিজ নামে ভুয়া ফেসবুক একাউন্ট নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ মে) এ নিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছন তিনি।

ফেসবুক এ্যাকাউন্ট সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিবৃতিতে বলেন, অনেক দিন থেকে লক্ষ্য করছি যে, কুচক্রী মহল আমার নামে ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি এর আগেও বলেছি, এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আমার নামে আমি কোনো ফেসবুক একাউন্ট খুলিনি। সুতরাং কোনো মতামতের সঙ্গে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। কোনো দায় দায়িত্ব আমার নেই।

তিনি বলেন, বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।

সংশ্লিষ্টদের অনুরোধ করবো এই সব ভুয়া একাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ