রাজনীতি

ইসলামী ঐক্যজোটের নেজামী আর নেই

ইসলামী ঐক্যজোটের নেজামী আর নেই
ইসলামী ঐক্যজোটের নেজামী আর নেই

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মৃত্যুবরণ করেছেন। সোমবার (১১ মে) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন দলটির ছাত্র সংগঠন ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম।

ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানান, সোমবার ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে পড়ে গিয়েছিলেন মাওলানা নেজামী। এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে আমরা একজন বর্ষীয়ান রাজনীতিক ও আমাদের মুরুব্বিকে হারালাম। তার জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে।

মৃত্যুকালে আবদুল লতিফ নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন মাওলানা আবদুল লতিফ নেজামী। দলটি আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ শরিক থাকলেও কয়েক বছর আগে ঘোষণা দিয়ে জোট ত্যাগ করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ