রাজনীতি

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকার গুম করছে: রিজভী

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকার গুম করছে: রিজভী
করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকার গুম করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার বিএনপির নেতাকর্মীদের মতো করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকেও গুম করছে। একটি বিশেষজ্ঞ দলের জরিপে আসছে ৯২৯ জন লোক করোনা উপসর্গের মারা গেছেন। আর সরকার বলছে- ২৬৯ জন করোনা উপসর্গ মারা গেছে। এই সরকার মৃত্যু আক্রান্ত সংখ্যাকে গুম করছে যেভাবে বিএনপি নেতাকর্মীদের গুম করে।

আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সামনে জাসাস'র উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে করোনা মোকাবিলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত ও মৃত্যুর মিছিল হতো না। অন্য দেশের দৃষ্টান্ত আছে আগাম প্রস্তুতি নেওয়ায় সেখানে তেমন আক্রান্ত হয়নি। আর আমাদের দেশের সরকার তখন অন্য কাজে ব্যস্ত ছিল। এর পরিণতি দেখছি প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সবকিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই সরকারে কোনো পরিবর্তন দেখছি না। সরকারের পূর্বের আচরণ বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। এই মহামারীর মধ্যেও আমাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে।

রিজভী অভিযোগ করে বলেন, ছাত্রদল নেতা রিপনকে তার বাড়ি থেকে মধ্যরাতে তুলে নেওয়া হয়েছে। তারপর স্বীকার করা হয়নি। গতকাল তাকে থানায় দেয়া হয়েছে। এটা কিসের নমুনা। সবাই বলছে ঐক্যবদ্ধভাবে গরিব, দুস্থ মানুষের পাশে দাঁড়াই।কিন্তু সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে।

এ সময় উপস্থিত ছিলেন জাসাসের সভাপতি মামুন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকন, সহ-সভাপতি ইথুন বাবু, জাহাঙ্গীর আলম রিপন, শাহরিয়া ইসলাম শায়লা, ডাক্তার আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ। / কা.ক.

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ