রাজনীতি

নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে: কাদের

নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে: কাদের
নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংকটে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে, জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে যাচ্ছে। নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।

সোমবার তার সংসদ ভবনের সরকারি বাসভবনে অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের একথা বলেন। তিনি আরও বলেন, করোনা সংকটের শুরু থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় ও গরিব মানুষের পাশে রয়েছেন। তাদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে নেতাকর্মীদের আসন্ন ঈদে কর্মহীন, বেকার ও ভাসমান মানুষের পাশে থাকার আহবান জানাচ্ছি।

সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি সহায়তার পাশাপাশি অসহায় কর্মহীন মানুষের পাশে সবার আগে ছুটে গেছে আওয়ামী লীগ। এই সংকটের সময় সরকারি উদ্যোগের পাশাপাশি বিত্তবান ও সামর্থ্যবানদের অসহায় ও প্রবাসী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।

দেশবাসীকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংকটে পরীক্ষিত নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। সবার সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে। সংকটের রাত যত গভীর হবে, সম্ভাবনার সুবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে।

স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদকে সামনে রেখে দলে দলে মানুষ গ্রামের দিকে যাচ্ছেন। এছাড়াও ঈদ উপলক্ষে কেনাকাটার নামে মার্কেট ও শপিংমলে অতিরিক্ত ভিড় সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।

এ সময় সবাইকে যার যার অবস্থানে থেকে ও স্বাস্থহ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ করছি। সামান্যতম নিয়মের উপেক্ষা নিজের ও আশপাশের মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।

সেতুমন্ত্রী বলেন, করোনা যুদ্ধে ফ্রন্টলাইনে যারা লড়াই করছেন, তাদের উদ্দেশে বলতে চাই, কোনো অবস্থায়ই মনোবল ও ধৈর্য্য হারাবেন না। এ সময় তারা যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন, সেজন্য দেশ ও দেশবাসী তাদের প্রতি শ্রদ্ধাশীল। হতাশ না হয়ে সাহসের সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টায় করোনা যুদ্ধে জয়ী হবো, ইনশাআল্লাহ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ