খালেদা জিয়া ফিরোজায় শারীরিকভাবে নয়, মানসিকভাবে একটু ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
ফখরুল বলেন, উনি (খালেদা জিয়া) আমাকে ডেকে ছিলেন, আমি গিয়েছিলাম। তার অসুস্থতার থবরগুলো জানার চেষ্টা করেছি। বাসায় আসার কারণে তিনি নিসন্দেহে তার মানসিকভাবে ওইটুকু একটা রিলিফ তিনি পেয়েছেন। সেকারণে তিনি মানসিক দিক দিয়ে একটু বেটা্র আছেন।
আর স্বাস্থ্যগত দিক থেকে, তার অসুখের দিক থেকে খুব একটা ইম্প্রুভমেন্ট তার একদমই হয় নাই। তার তো চিকিতসাই হচ্ছে না। কারণ হাসপাতাল তো বন্ধ প্রায়। হাসপাতালে গিয়ে তিনি পরীক্ষা করবেন সেই পরীক্ষারও সুযোগ নেই।
ফখরুল বলেন, শর্ত দিয়েছে যে, উনি বাইরে যেতে পারবেন না। অন্যান্য দেশগুলোতে একই অবস্থা। লকডাউন, যোগাযোগ-টগাযোগ সবই বন্ধ। তিনি বলেন, সেই কারণে চিকিতসার সুযোগটিও পাচ্ছি না। উনি আগের যে, চিকিতসা তার ব্যক্তিগত যেসব চিকিতসক রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করে চিকিতসা কনটিনিউ করছেন।
গত ১১ মে রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেন। মুক্তির পর এটি তার প্রথম সাক্ষাত।
নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে গত ২৫ মার্চ সরকার খালেদা জিয়াকে মুক্তি দেয়। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থেকে নিজের বাসায় উঠেন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম জিয়া। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে কোয়ারেনটাইনে চলে যান। ফলে নেতারা কেউ খালেদা জিয়ার সাথে সাক্ষাত করছেন না।