রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানালেন মির্জা ফখরুল

ফাইল ছবি
ফাইল ছবি

৬ মাস জামিনে কারামুক্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনও হোম কোয়ারেন্টিনে রয়েছেন।করোনা পরিস্থিতিতে দলীয় নেতাদেরও দেখা দিচ্ছেন না তিনি।তার স্বাস্থ্যের অবস্থা জানতে দলীয় নেতাকর্মীদের আগ্রহের শেষ নেই।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যগত উন্নতি হয়নি। তবে তিনি মানসিকভাবে ভালো আছেন।

১১ মে রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। জামিনে মুক্তির পর এটাই ছিল দুই নেতার প্রথম সাক্ষাৎ।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, 'উনি (খালেদা জিয়া) আমাকে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম। হাসপাতাল ছেড়ে বাসায় আসার কারণে নি:সন্দেহে মানসিকভাবে ওইটুকু রিলিফ তিনি পেয়েছেন। সেকারণে তিনি মানসিক দিক দিয়ে একটু বেটার আছেন। আর স্বাস্থ্যগত দিক থেকে, তার অসুখের দিক থেকে খুব একটা ইমপ্রুভমেন্ট একদমই হয় নাই। তার তো চিকিৎসাই হচ্ছে না। কারণ হাসপাতাল তো বন্ধ প্রায়। হাসপাতালে গিয়ে তিনি পরীক্ষা করবেন সেই সুযোগও নেই।'

জামিনের ক্ষেত্রে সরকারের শর্তের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, উনি বিদেশ যেতে পারবেন না। অন্যান্য দেশগুলোতে একই অবস্থা। লকডাউন, যোগাযোগ সবই বন্ধ। সে কারণে চিকিৎসার সুযোগটিও পাচ্ছেন না। উনি আগে যে চিকিৎসা নিতেন, তার ব্যক্তিগত যেসব চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য জামিন পান খালেদা জিয়া। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি গুলশানের বাসায় উঠেন। এরপর থেকে তিনি সেখানেই আছেন।

এর আগে দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ড নিয়ে টানা দুই বছরেরও বেশি সময় জেল খাটেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ