রাজনীতি

গদি হারানোর আতঙ্কে ভুগছে সরকার: রিজভী

গদি হারানোর আতঙ্কে ভুগছে সরকার: রিজভী
গদি হারানোর আতঙ্কে ভুগছে সরকার: রিজভী

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংকটকালেও ক্ষমতাসীন সরকারের লোকেরা গরিব মানুষের ত্রাণ লুট করে নিজেদের পেট ভরছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি কোনো ভালো কাজ করলে সেটাও সরকারের সহ্য হয় না। তারা আমাদের দলের নেতাকর্মীদের মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে। আসলে এই সরকারের লক্ষ্য জনগণের সেবা করা নয়। তাদের লক্ষ্য করোনা মহামারিকে কাজে লাগিয়ে লুটপাট করা।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর মোহাম্মদপুর বছিলা এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপনের উদ্যোগে ত্রাণ বিতরণের এই অনুষ্ঠান হয়।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের দলের নেতাকর্মীরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে। করোনা ভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করছে। কিন্তু সরকার তা সহ্য করতে পারে না। তারা প্রতিহিংসার আগুনে জ্বলছে। আমাদের দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে।

তিনি বলেন, সরকার সবসময় আতঙ্কে ভুগছে। এই বুঝি তাদের ক্ষমতা গেল! এই বুঝি তাদের গদি হারালো! আসলে রাতের অন্ধকারে প্রশাসন ও পুলিশের সহায়তায় ক্ষমতা জবরদখলকারী সরকার বলেই এ ধরনের আতংকে ভুগছে। তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই।

রিজভী বলেন, আজকে সরকার গরিব মানুষের জন্য ত্রাণ বিতরণ করছে। কিন্তু কাদেরেক দেয়া হচ্ছে? ওই মেম্বার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে! তারাও তো বিনাভোটে নির্বাচিত! এজন্য ত্রাণের চাল পাওয়া যাচ্ছে তাদের বাড়িতে। খড়ের গাদায়, খাটের তলে মিলছে তেল ও শত শত বস্তা চাল। কারণ মানুষের সেবা করা এই সরকারের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হচ্ছে করোনা মাহমারীকে কাজে লাগিয়ে লুটপাট করে নিজেদের পেট ভরানো।

এর আগে মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জে গরিব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী। সিরাজগঞ্জ-৫ ( বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২ হাজার মানুষকে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ