রাজনীতি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন আর নেই

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন আর নেই
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন আর নেই

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার চারবারের সাবেক এমপি এম এ মতিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টায় উত্তরা রেডিক্যাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

তারা জানান, গত এক সপ্তাহ আগে এম এ মতিন উত্তরার নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে তাকে উত্তরা রেডিক্যাল হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।

মঙ্গলবারই চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার টোরাগড় মুন্সিবাড়ী এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ