রাজনীতি

বিএনপির রাজনীতি এখন আইসোলেশনে: ওবায়দুল কাদের

বিএনপির রাজনীতি এখন আইসোলেশনে: ওবায়দুল কাদের
বিএনপির রাজনীতি এখন আইসোলেশনে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেকোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই হচ্ছে বিএনপির রাজনীতি। তাদের রাজনীতি এখন আইসোলেশনে থাকে এবং আছে।

বুধবার তার সংসদ ভবনের সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা সরকার দক্ষতা ও সাহসিকতা এবং অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করেই জীবন ও জীবিকার ভারসাম্য তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু লকডাউনের নামে জনগণের জীবনকে স্তব্ধ করার পাশাপাশি জীবিকা রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টির অপকৌশলই বিএনপির মনের কথা।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের কার্যক্রমে সমন্বয়হীনতার অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা সব সময় ঝাঁঝালো কিছু শব্দ চাতুর্যের মাধ্যমে প্রয়োগ করে ফায়দা হাসিলের অপচেষ্টা করেন। মির্জা ফখরুল সমন্বয়হীনতা কথা বলে কী বোঝাতে চেয়েছেন- তা স্পষ্ট না করে বরাবরের মতো কথামালার চাতুরি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন।

করোনাভাইরাসের সংকটে সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়ে তিনি বলেন, কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। মনে সাহস রাখতে হবে। অন্ধকার সুড়ঙ্গ দেখে ভয় পাবার কোনো কারণ নেই, সুড়ঙ্গ শেষেই রয়েছে আশার আলো। দুর্যোগের এই অমানিশায় পাশে আছেন একজন শেখ হাসিনা, যিনি আলো হাতে আঁধারের কান্ডারি। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ